সব সফটওয়্যার › দোকান ও বিক্রয়
POS Manager
দোকানের বিক্রি, স্টক আর বাকির হিসাব — সব এক জায়গায়
বারকোড স্ক্যান করে বিক্রি, সাথে সাথে স্টক কমে যাওয়া, কার কত বাকি তার হিসাব আর দিনশেষে লাভের রিপোর্ট।
কাদের জন্য
- মুদি ও ডিপার্টমেন্টাল স্টোর
- ইলেকট্রনিক্স ও মোবাইলের দোকান
- কসমেটিকস, স্টেশনারি, হার্ডওয়্যার
- ফার্মেসি ও যেকোনো খুচরা দোকান
কী সমস্যার সমাধান করে
দোকানে সারাদিন বিক্রি হয়, কিন্তু রাতে বসে হিসাব মেলাতে গিয়ে দেখা যায় কিছুই মিলছে না — কোন পণ্য কত গেল, কে কত বাকি রাখল, আজ আসলে লাভ হলো নাকি লোকসান।
POS Manager ঠিক এই সমস্যাটার জন্য বানানো। বিক্রির সময় শুধু পণ্যটা স্ক্যান করবেন বা নাম লিখে খুঁজে নেবেন — বাকি হিসাব সফটওয়্যার নিজেই রাখবে।
স্টক শেষ হওয়ার আগেই সতর্ক করবে, বাকির খাতা নিজে থেকে আপডেট হবে, আর দিনশেষে এক ক্লিকে জানতে পারবেন আজ কত বিক্রি হলো আর কত লাভ থাকল।
যা যা করতে পারবেন
- বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রি, কম্পিউটার-মোবাইল দুটোতেই
- বিক্রির সাথে সাথে স্টক আপডেট — আলাদা করে কিছু করতে হয় না
- কাস্টমার ও সাপ্লায়ারের বাকির খাতা, পেমেন্টের রশিদসহ
- ক্রয়, বিক্রয় ও দুই ধরনের ফেরত (রিটার্ন) সামলানো
- একাধিক শাখা — প্রতিটির আলাদা স্টক ও হিসাব
- কর্মচারীর আলাদা লগইন, কে কী দেখবে আপনি ঠিক করবেন
- লাভ-ক্ষতি, দৈনিক খতিয়ান ও ১১ রকম রিপোর্ট
- খরচ ও আয়ের হিসাব, ক্যাটাগরি অনুযায়ী
- বারকোড লেবেল ছাপানো
- ইনভয়েস ও ছোট রশিদ প্রিন্ট (থার্মাল প্রিন্টারেও)
পড়া থাক — চালিয়ে দেখুন
সবার জন্য খোলা একটি চালু কপি। ঢুকে যা খুশি করুন — বিক্রি করুন, রিপোর্ট দেখুন, সেটিংস বদলান। তথ্য নির্দিষ্ট সময় পর পর নতুন করে বসে যায়, তাই ভুল করার ভয় নেই।
ইউজারনেম demo · পাসওয়ার্ড MSdemo#2026
POS Manager নিজে চালিয়ে দেখুন
ট্রায়াল সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আপনার জন্য আলাদা একটি ঠিকানা তৈরি করে ইউজারনেম-পাসওয়ার্ড পাঠিয়ে দেব। প্রথম লগইনের পর নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো সফটওয়্যার খুলে দেখতে পারবেন — কোনো টাকা লাগবে না, কার্ডের তথ্যও চাইব না।