🏢 আমাদের সম্পর্কে
MySoftware
ব্যবসা ব্যবস্থাপনার সফটওয়্যার
বাংলাদেশের বেশিরভাগ ছোট ও মাঝারি প্রতিষ্ঠান এখনো খাতায় হিসাব রাখে। কারণ যেসব সফটওয়্যার পাওয়া যায় সেগুলো হয় ইংরেজিতে, নয় এত জটিল যে ব্যবহার করা যায় না, নয়তো এত দামি যে কেনার কথা ভাবাই যায় না।
আমরা ঠিক এই জায়গাটাতেই কাজ করি। আমাদের প্রতিটি সফটওয়্যার বাংলায়, দেশের বাস্তব কাজের ধরন দেখে তৈরি — বিদেশি সফটওয়্যারের অনুবাদ নয়। দোকানদার যেভাবে হিসাব রাখেন, সফটওয়্যারও সেভাবেই চলে।
কেনার আগে চালিয়ে দেখার সুযোগ আমরা সব সময় দিই। কারণ আমরা বিশ্বাস করি — নিজের চোখে দেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।
আমাদের কাজের নিয়ম
✓সম্পূর্ণ বাংলায় — কর্মচারীকে আলাদা করে শেখাতে হয় না
✓মোবাইল, ট্যাব ও কম্পিউটার — সবেতেই চলে
✓ইনস্টল করার ঝামেলা নেই, লিংকে ঢুকলেই কাজ শুরু
✓আপনার প্রয়োজনমতো বদলে বা বাড়িয়ে দেওয়া যায়
✓প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ — তথ্য হারানোর ভয় নেই
✓যেকোনো সমস্যায় ফোনে ও হোয়াটসঅ্যাপে সহায়তা