❓ যা সবাই জানতে চান

সাধারণ জিজ্ঞাসা

উত্তর না পেলে সরাসরি ফোন করুন — আমরা কথা বলতে পছন্দ করি।

ট্রায়াল নিতে কি টাকা লাগে?

না। ট্রায়াল সম্পূর্ণ বিনামূল্যে। আমরা কার্ডের তথ্যও চাই না। আবেদন করলে আমরা আপনার জন্য আলাদা একটি ঠিকানা তৈরি করে ইউজারনেম-পাসওয়ার্ড পাঠিয়ে দিই।

ট্রায়াল কতক্ষণ চলে?

সাধারণত প্রথম লগইনের পর ২৪ ঘণ্টা। সময় গোনা শুরু হয় আপনি প্রথমবার ঢোকার পর থেকে — আমরা যখন তৈরি করি তখন থেকে নয়। ভালোভাবে দেখতে আরও সময় লাগলে বলুন, বাড়িয়ে দেব।

ট্রায়ালে কি সব ফিচার পাওয়া যায়?

হ্যাঁ, প্রায় সবই। শুধু ডেটা এক্সপোর্ট ও ব্যাকআপ ডাউনলোড বন্ধ থাকে। বাকি সব কাজ — বিক্রি করা, রিপোর্ট দেখা, সেটিংস বদলানো — সবই করে দেখতে পারবেন।

ট্রায়ালে যে তথ্য দেব তা কি পরে থাকবে?

ট্রায়ালের তথ্য মেয়াদ শেষে মুছে ফেলা হয়। তবে আপনি কিনলে বলুন — আমরা ট্রায়ালের তথ্য আপনার নতুন সিস্টেমে সরিয়ে দিতে পারি, নতুন করে সব বসাতে হবে না।

সফটওয়্যার কি আমার নিজের কম্পিউটারে ইনস্টল করতে হবে?

না। কোনো ইনস্টল লাগে না। আমরা আপনার জন্য একটি ঠিকানা (লিংক) দেব — যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা মোবাইলের ব্রাউজারে সেই লিংকে ঢুকলেই কাজ শুরু।

ইন্টারনেট না থাকলে কি চলবে?

সফটওয়্যার চালাতে ইন্টারনেট লাগবে। তবে খুব কম ডেটা খরচ হয় — সাধারণ মোবাইল ডেটাতেই ভালো চলে। কিছু অ্যাপে ইন্টারনেট ছাড়াও কিছু কাজ চালানো যায়।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ডেটাবেজে থাকে — একজনের তথ্য আরেকজন কোনোভাবেই দেখতে পায় না। প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ হয়, আর পুরো সাইট SSL দিয়ে সুরক্ষিত।

কর্মচারীরা কি শিখতে পারবে?

পুরো সফটওয়্যার বাংলায়, তাই আলাদা করে ইংরেজি জানার দরকার নেই। শুরুতে আমরা দেখিয়ে দিই, আর প্রতিটি পাতায় সহায়িকা আছে। বেশিরভাগ দোকানে এক-দুই দিনেই কর্মচারীরা শিখে যান।

কেউ যেন সব তথ্য দেখতে না পারে — এমন করা যাবে?

হ্যাঁ। প্রতিটি কর্মচারীর আলাদা লগইন থাকে, আর কে কী দেখবে বা করতে পারবে তা আপনি ঠিক করে দেবেন। যেমন — বিক্রয়কর্মী শুধু বিক্রি করবে, কেনা দাম বা লাভ দেখতে পাবে না।

টাকা কীভাবে দিতে হয়?

বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা সরাসরি — যেভাবে আপনার সুবিধা। মাসিক বা বার্ষিক দুইভাবেই নেওয়া যায়। বার্ষিক নিলে খরচ কম পড়ে।

পরে বন্ধ করে দিতে চাইলে?

যেকোনো সময় বন্ধ করতে পারবেন, কোনো জরিমানা নেই। বন্ধ করার আগে বলুন — আপনার সব তথ্য এক্সেল ফাইলে বের করে দেব, যাতে কিছু হারিয়ে না যায়।

আমার প্রয়োজনমতো কিছু যোগ করা যাবে?

যাবে। ছোটখাটো পরিবর্তন — নতুন রিপোর্ট, চালানের নকশা বদল, বাড়তি একটি ঘর — সাধারণত বিনামূল্যেই করে দিই। বড় কিছু হলে আগে আলোচনা করে খরচ লিখিতভাবে জানিয়ে দিই।

আমার ব্যবসার ধরনটাই আলাদা, তৈরি সফটওয়্যারে হবে না — তখন?

তখন আপনার জন্যই আলাদা করে বানিয়ে দিই। তবে আমাদের পরামর্শ থাকে — আগে সবচেয়ে কাছের সফটওয়্যারটির ফ্রি ট্রায়াল নিয়ে দেখুন। বেশিরভাগ ক্ষেত্রে ৭০-৮০ ভাগ মিলে যায়, বাকিটুকু বদলে দিলেই চলে। এতে খরচ অনেক কম পড়ে আর দ্রুত পেয়ে যান।

আরও কিছু জানার আছে?

নির্দ্বিধায় জিজ্ঞেস করুন — বিক্রির চাপ দেব না, কথা।