সব সফটওয়্যার › শিক্ষা অ্যাপ
ভাষাবন্ধু
বাংলায় লিখুন বা বলুন — ১৬টি ভাষায় অনুবাদ, সাথে বাংলা উচ্চারণ
Banglish, বাংলা বা English-এ লিখে বা মুখে বলে যেকোনো ভাষায় অনুবাদ, প্রতিটি অনুবাদের বাংলা হরফে উচ্চারণ, আর ৮টি ভাষা শেখার পাঠ ও কুইজ।
কাদের জন্য
- প্রবাসগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সি
- ভাষা শেখানোর কোচিং সেন্টার (নিজের নামে চালাতে পারবেন)
- ট্রাভেল এজেন্সি ও পর্যটক
- শিক্ষার্থী ও যে কেউ নতুন ভাষা শিখতে চান
কী সমস্যার সমাধান করে
বিদেশে কাজে যাচ্ছেন, বিদেশি ক্রেতার সাথে কথা বলবেন, কিংবা নতুন একটা ভাষা শিখতে চান — অনুবাদ পেলেও সেটা পড়তে পারেন না, কারণ লেখাটা আরবি, জাপানি বা কোরিয়ান হরফে।
ভাষাবন্ধু-তে Banglish, বাংলা বা English-এ লিখুন কিংবা মুখে বলুন, তারপর ভাষা বাছুন — অনুবাদ চলে আসবে, আর ঠিক তার নিচে বাংলা হরফে লেখা থাকবে কীভাবে উচ্চারণ করতে হয়। চাইলে শুনেও নিতে পারবেন।
শুধু অনুবাদ নয় — ইংরেজি, হিন্দি, আরবি, জাপানি, চীনা, কোরিয়ান, ফরাসি ও স্প্যানিশ শেখার পাঠ, ফ্ল্যাশকার্ড আর কুইজ আছে। মোবাইলে অ্যাপের মতো ইনস্টল হয়, কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না।
যা যা করতে পারবেন
- ১৬টি ভাষায় অনুবাদ — আরবি, হিন্দি, চীনা, জাপানি, কোরিয়ানসহ
- প্রতিটি অনুবাদের বাংলা হরফে উচ্চারণ
- Banglish-এ লিখলেও চলে — কী বোঝা হলো তা বাংলায় দেখায়
- মুখে বলে অনুবাদ, অনুবাদটা শুনিয়েও দেয়
- ৮টি ভাষা শেখার পাঠ, ফ্ল্যাশকার্ড ও কুইজ
- অনুবাদ সংরক্ষণ ও ইতিহাস
- মোবাইলে অ্যাপের মতো ইনস্টল, অ্যাকাউন্ট লাগে না
পড়া থাক — চালিয়ে দেখুন
সবার জন্য খোলা একটি চালু কপি। ঢুকে যা খুশি করুন — বিক্রি করুন, রিপোর্ট দেখুন, সেটিংস বদলান। তথ্য নির্দিষ্ট সময় পর পর নতুন করে বসে যায়, তাই ভুল করার ভয় নেই।
ভাষাবন্ধু নিজে চালিয়ে দেখুন
ট্রায়াল সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আপনার জন্য আলাদা একটি ঠিকানা তৈরি করে ইউজারনেম-পাসওয়ার্ড পাঠিয়ে দেব। প্রথম লগইনের পর নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো সফটওয়্যার খুলে দেখতে পারবেন — কোনো টাকা লাগবে না, কার্ডের তথ্যও চাইব না।
আরও দেখুন
ইলেকট্রিক শপ ম্যানেজার
ইলেকট্রিক দোকানের বেচাকেনা, স্টক আর বাকির খাতা — সব এক জায়গায়
ওয়েল্ডিং শপ ম্যানেজার
গ্রিল, গেট, দরজা ও লোহার কাজের অর্ডার থেকে ডেলিভারি — সব হিসাব এক জায়গায়